যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।
২৪ মার্চ মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।


জানা যায়, বেনাপোল থেকে পুটখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উত্তর বারোপোতা বিজিবি পোস্ট থেকে প্রায় ৪০০ গজ উত্তরে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মেহগনি গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালক ও আরোহী দুজনই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ এলাকার খলশী গ্রামের রিপন হোসেনের ছেলে আপন এবং একই গ্রামের তৌহিদ হোসেন-এর ছেলে মিলন হোসেন।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available