কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : “যক্ষা হলে রক্ষা নাই”এমন ভুল ধারণা এখন আর সত্য নয়। যথাসময়ে শনাক্ত ও নিয়মিত চিকিৎসা নিলে যক্ষা সম্পূর্ণ নিরাময়যোগ্য এই বার্তাকে সামনে রেখে পালিত হলো জাতীয় যক্ষা দিবস।
দিবসটি উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ মার্চ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান প্রধান ফারজানা তাসনিম মুনমুন, ইউএইচএফপিও। সভায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন খাদেমুল ইসলাম, মো. মিজানুর রহমান। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, যক্ষা একটি সংক্রামক রোগ হলেও এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। তিন সপ্তাহের বেশি কাশি থাকলে, সঙ্গে হালকা জ্বর থাকুক বা না থাকুক এ ধরনের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কফ (কাশি) পরীক্ষা করানো জরুরি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
বক্তারা আরও জানান, একজন যক্ষারোগী সময়মতো চিকিৎসা না নিলে তার পরিবার ও আশপাশের মানুষও সংক্রমণের ঝুঁকিতে পড়তে পারেন। তাই সচেতনতা বৃদ্ধি ও দ্রুত পরীক্ষা-নিরীক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।
শেষে সবাইকে উদ্দেশ্য করে বলা হয়“আর নয় দেরি, যক্ষা পরীক্ষা করাই তাড়াতাড়ি”এমন সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে হবে সর্বস্তরে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available