• ঢাকা
  • |
  • বুধবার ১১ই চৈত্র ১৪৩২ রাত ০৮:৫৩:৫৮ (25-Mar-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে রিজার্ভে তেল, বিক্রি বন্ধ করায় ফিলিং স্টেশনকে জরিমানা

২৫ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৭

শরীয়তপুরে রিজার্ভে তেল, বিক্রি বন্ধ করায় ফিলিং স্টেশনকে জরিমানা

স্টাফ রিপোর্টার, শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় রিজার্ভে জ্বালানি তেল মজুত রেখে তা গ্রাহকদের কাছে বিক্রি না করার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৪ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Ad
Ad

অভিযান চলাকালে দেখা যায়, ভেদরগঞ্জ উপজেলার মেসার্স পাইলট ফিলিং স্টেশন সরকারি নির্দেশনা অমান্য করে রিজার্ভে জ্বালানি তেল মজুত রেখেও তা বিক্রি করছিল না। এতে স্থানীয়ভাবে কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা দেখা দেয়।

Ad

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক দুটি অপরাধে ফিলিং স্টেশনটিকে মোট ৫০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ ইচ্ছাকৃতভাবে তেল মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষায় এবং বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দুই মরদেহসহ ১১ জন জীবিত উদ্ধার
দুই মরদেহসহ ১১ জন জীবিত উদ্ধার
২৫ মার্চ ২০২৬ রাত ০৮:৩০:০৩







সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেফতার
২৫ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:০২




Follow Us