• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৫৪:১১ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় পরিত্যক্ত চৌবাচ্চা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

৪ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৪:১৯:৩৪

গাইবান্ধায় পরিত্যক্ত চৌবাচ্চা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিত্যক্ত একটি  চৌবাচ্চা থেকে অজ্ঞাত ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৪ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার পান্থপাড়ার এলাকায় একটি পরিত্যক্ত চৌবাচ্চা থেকে অজ্ঞাত এ মরদেহটি উদ্ধার করা হয়।

Ad

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ গণমাধ্যমকে বলেন, সকাল ১১টার দিকে চৌবাচ্চায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তাদের খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

Ad
Ad

তিনি আরও বলেন, আজ সকাল ৮টার দিকে স্থানীয় একটি চায়ের দোকানে তাকে চা পান করতে দেখেন স্থানীয়রা। এর কিছুক্ষণ পর ১১টার দিকে পান্থপাড়ার ব্রাক অফিসের পূর্ব পা‌র্শে সো‌হেল অটোমোবাইল গ‌্যা‌রে‌জের পেছ‌নে পরিত্যক্ত চৌবাচ্চায় ঐ ব্যক্তির মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের পাশাপাশি মৃত্যুর মূল কারণ উদ্ধারে পিবিআইসহ পুলিশের কয়েকটি দল কাজ করছে। তবে, স্থানীয়দের দেয়া তথ্যানুযায়ী তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us