• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৪৪:৩৫ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

১৯ জুন ২০২৬ সকাল ১০:৫৮:১৮

দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা (ভ্যাটসহ)।

১৯ জুন শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এ দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সারা দেশের জুয়েলারি দোকানগুলোতে এই দাম কার্যকর থাকবে। অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে ভ্যাট আলাদাভাবে নেওয়া যাবে না।

সংগঠনটি জানায়, অলঙ্কার এক্সচেঞ্জ ও পুনঃক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাট সংক্রান্ত বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
২৪ জুন ২০২৬ দুপুর ০২:০০:৫২



Follow Us