• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০৩:১৩ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

স্বর্ণের দামে বড় পতন

২৪ জুন ২০২৬ সকাল ১১:২৫:২৬

স্বর্ণের দামে বড় পতন

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ৫ হাজার ৪৮২ টাকা। নতুন দরে ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

আজ ২৪ জুন বুধবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

এর আগে সর্বশেষ গত ২২ জুন স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও সেই অনুযায়ী নির্ধারিত ছিল।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নতুন এই দর দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে এবং বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
২৪ জুন ২০২৬ দুপুর ০২:০০:৫২









স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
২৪ জুন ২০২৬ সকাল ১১:২৫:২৬

Follow Us