• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:৩৯:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মাভাবিপ্রবিতে কোটা আন্দোলন প্রত্যাহারের দাবি প্রত্যাখান

১ আগস্ট ২০২৪ সকাল ০৮:৫৩:১৬

মাভাবিপ্রবিতে কোটা আন্দোলন প্রত্যাহারের দাবি প্রত্যাখান

মাভাবিপ্রবি প্রতিনিধি: সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ন্যায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালিত হয়েছে। কোনো অফিশিয়াল সমন্বয়ক ছাড়াই শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন।

Ad

আন্দোলনে নেতৃত্ব দেওয়া একজম শিক্ষার্থী ৩০ জুলাই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে দাবি করেন যে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। তবে এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। পোস্টের কমেন্ট বক্সে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। পরবর্তীতে তিনি গ্রুপগুলো থেকে পোস্ট সরিয়ে নেন।  

Ad
Ad

দেশের কয়েকটি জাতীয় গণমাধ্যম এই বিবৃতির ভিত্তিতে মাভাবিপ্রবিতে আন্দোলন প্রত্যাহার হয়েছে বলে খবর প্রকাশ করেছিল। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের দাবির বিরোধিতা করেছেন এবং তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, আন্দোলন প্রত্যাহারের ওই বিবৃতি সকল শিক্ষার্থীর মতামতের প্রতিনিধিত্ব করে না এবং এটি সম্পূর্ণ ভিত্তিহীন।

বিশেষ করে, ‘সকল সাধারণ শিক্ষার্থীর পক্ষে’ এই দাবিকে তারা অযৌক্তিক বলে উল্লেখ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০




Follow Us