• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:৪৯:১৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বেরোবি ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক নাহিদ গ্রেফতার

৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:০৫:৪৬

বেরোবি ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক নাহিদ গ্রেফতার

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবু সালেহ নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় রংপুর মহানগর তাজহাট থানা পুলিশ নগরীর খামার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। নাহিদ গাইবান্ধার গোবিন্দগঞ্জের পান্থাপাড়া এলাকার আবু তালেবের ছেলে এবং বেরোবির পরিসংখ্যান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

Ad
Ad

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুণ অর রশিদের করা মামলার ৩৫ নম্বর আসামি।

ওসি আরও জানান, ৫ আগস্টের ঘটনার পর থেকেই নাহিদ পলাতক ছিলেন। সম্প্রতি তিনি রংপুরে আসেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলা ও পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us