• ঢাকা
  • |
  • সোমবার ১০ই ফাল্গুন ১৪৩২ রাত ০১:১৮:৫৪ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত বিভাগ

১৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৮:২২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত বিভাগ

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগ। ফাইনালে আইন বিভাগকে ৯ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে তারা।

Ad

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

Ad
Ad

প্রথম ইনিংসে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ১৭৩ রান সংগ্রহ করে গণিত বিভাগ। জবাবে ব্যাট করতে নেমে গণিত বিভাগের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে আইন বিভাগ নির্ধারিত ১৫ ওভারে ১৬৪ রান সংগ্রহ করে। ফলে ৯ রানের জয় পায় গণিত বিভাগ।

টুর্নামেন্টে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন গণিত বিভাগের ফাহিম চৌধুরী এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন আইন বিভাগের শিক্ষার্থী আবু নূরে মুস্তাক। সর্বোচ্চ উইকেট শিকার করেন গণিত বিভাগের অভিজিৎ বনিক এবং সর্বোচ্চ রান সংগ্রাহক হন একই বিভাগের রিয়াদ উদ্দীন সাকিব।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই খেলাটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ। খেলার নিয়ম হলো এক দল হারবে, এক দল জিতবে। রানার্সআপ ও চ্যাম্পিয়ন উভয় দলকেই শুভেচ্ছা ও অভিনন্দন।’

শারীরিক শিক্ষা বিভাগের প্রধান মনিরুল আলম বলেন, ‘এবারের টুর্নামেন্টটি ঝগড়া-ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ করা সম্ভব হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আগামী বছরগুলোতেও যেন একইভাবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে টুর্নামেন্ট আয়োজন করা যায় এটাই প্রত্যাশা।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৫৫

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


Follow Us