• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:২৯:০৫ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

ভাইরাল অধ্যাপককে একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি দিল ঢাবি

২৪ জুন ২০২৬ সকাল ০৯:৩০:২৪

ভাইরাল অধ্যাপককে একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি দিল ঢাবি

ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

২২ জুন সোমবার রাতে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন থেকে জানা গেছে, বাংলা বিভাগের একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়াসহ শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে ওঠা বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

সম্প্রতি অধ্যাপক তাশরিক-ই-হাবিব সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় বিভিন্ন গান গেয়ে ব্যাপক আলোচনায় আসেন। শাহ আব্দুল করিম, জেমস ও ফজলুর রহমান বাবুর গান পরিবেশন করে তিনি ফেসবুকে বেশ সাড়া ফেলেন। তবে তার এই গান পরিবেশনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়।

পরবর্তীতে বিষয়টি নিয়ে বিভাগীয় কমিটির তদন্ত ও সুপারিশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
২৪ জুন ২০২৬ সকাল ১১:২৫:২৬







Follow Us