• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৩৪:৪৯ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সাভারে ধর্ম অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেফতার

৭ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫৭:১০

সাভারে ধর্ম অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে ধর্ম অবমাননার অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৬ এপ্রিল সোমবার দুপুরে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোর্টাপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- সাভারের বনগাঁও ইউনিয়নের কোটাপাড়া এলাকার মনসুর আহম্মদ সরকারের স্ত্রী আমিনা মনসুর (৫০) ও তার মেয়ে জান্নাত আক্তার (১৮)।

পুলিশ জানায়, ৬ ফেব্রুয়ারি সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকায় গ্রেফতার আমিনা মনসুর ও জান্নাত আক্তার বই সাদৃশ্য একটি বস্তু প্রতিবেশী আবির হাসানের বাড়িতে ফেলে। পরে রাতে বাড়ির মেঝেতে একটি কোরআন শরীফ পড়ে থাকতে দেখেন আবির। এরপরে সাভার মডেল থানায় ২৬ ফেব্রুয়ারি আবির হাসান বাদী হয়ে একটি সাধারণ ডাইরী করেছেন। সেখানে কোরআন শরীফ অবমাননার অভিযোগ উল্লেখ করা হয়।

এঘটনায় সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ধর্ম অবমাননার অভিযোগে মা-মেয়েকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোরআন শরীফ ফেলে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করেছে সাভার মডেল থানা পুলিশ।

তবে জিডি’র প্রায় এক মাস পরে মামলা ও গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা বলেন, তারা এতো দিন আত্মগোপন ছিলেন। তবে রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০




Follow Us