• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে চৈত্র ১৪৩২ রাত ০৯:১৬:২২ (07-Apr-2026)
  • - ৩৩° সে:

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২০:২১

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক: দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়।

৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্পটি অনুভূত হয়। বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে কম্পন শুরু হয় বলে জানা গেছে।

Ad
Ad

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে প্রায় ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

Ad

ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে উৎপন্ন এ কম্পন সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অনুভূত হয়। হঠাৎ এ কম্পনে সীমান্ত অঞ্চলের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিমানের নতুন এমডি ও ডিএমডি নিয়োগ
বিমানের নতুন এমডি ও ডিএমডি নিয়োগ
৭ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৯:৩০







৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩২


Follow Us