ভূমিকম্পের মাত্রা ছিল ৪, উৎপত্তি ঢাকায়
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ২২ জুন সোমবার রাত সাড়ে নয়টার দিকে কম্পন অনুভূত হয়।উরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কোভিদ জানিয়েছেন, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকায়।এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার মিরপুর থেকে ৭ কিলোমিটারের মধ্যে বলে ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার জানিয়েছেন।