• ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:২১:৩৭ (17-Jun-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

১৩ জুন ২০২৬ সকাল ১০:২৫:১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

১৩ জুন শনিবার নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন এলাকায় ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা নদীপথে নৌকাযোগে ১৫ জনকে (২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশু) বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এ সময় বিজিবির তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে ওই চেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়। ঘটনাকালে সংশ্লিষ্ট ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।

পরে বিজিবির দৃঢ় অবস্থান ও কঠোর তৎপরতার প্রেক্ষিতে রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ওই ১৫ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর।

উল্লেখ্য, এর আগে গত ৪ জুন চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে তাদেরও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

সূত্র: চ্যানেল ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









এক ম্যাচে যত রেকর্ড করলেন মেসি
এক ম্যাচে যত রেকর্ড করলেন মেসি
১৭ জুন ২০২৬ দুপুর ০১:২৮:৫৯


Follow Us