• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:১০:২১ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে মাদক সেবনের দায়ে ৯ জনের কারাদণ্ড

১৬ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৫৪:২৪

ঘোড়াঘাটে মাদক সেবনের দায়ে ৯ জনের কারাদণ্ড

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক সেবনের দায়ে ৯ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

১৪ এপ্রিল মঙ্গলবার দিবারাত ৮টার দিকে মাদক সেবনের অভিযোগে আটক করে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন প্রত্যেককে এ দণ্ডাদেশ প্রদান করেন।

Ad
Ad

দণ্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের সোহান কুমার (১৮), রকি শীল (১৮), মেহেদী হাসান (১৮) এবং একই উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের ননিয়া পাড়া গ্রামের মোনারুল ইসলাম (২০), রিপন মিয়া (২৯), সুজন মিয়া (২৫), মমিন খন্দকার (২৩), সবুজ মিয়া (২৭) এবং মাহাদীপুর গ্রামের সালাম মিয়া (২৭)।

Ad

পুলিশ জানায়, একই দিন সন্ধ্যা রাতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার সাহেবগঞ্জ চম্পাতলী গ্রামের লালন সাহার বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চোলাই মদ সেবনের সময় তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযান চলাকালে বাড়ির মালিক লালন সাহা ও তার স্ত্রী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে যাওয়া হলে আদালত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আমাদের মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জুতার ভেতরে মিলল শতশত ইয়াবা, গ্রেফতার ১
জুতার ভেতরে মিলল শতশত ইয়াবা, গ্রেফতার ১
১৬ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩২:৩৫





কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
১৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩৮:২৪



Follow Us