• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই চৈত্র ১৪৩২ রাত ০৮:২৩:০৬ (27-Mar-2026)
  • - ৩৩° সে:

দেওয়ানগঞ্জ সীমান্তে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

২৭ মার্চ ২০২৬ দুপুর ১২:০৯:৩৯

দেওয়ানগঞ্জ সীমান্তে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে ৩৫ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

২৬ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন পাথরের চর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে মদের বোতলগুলো উদ্ধার করেন। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

Ad
Ad

বিজিবি সূত্র জানায়, তারা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাথরের চর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। মদ উদ্ধারের ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

Ad

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, ‘সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সবসময় সজাগ রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বাসাইলে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার
বাসাইলে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার
২৭ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৬:১০




Follow Us