ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে রাতের আঁধারে একা পেয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. ভূট্টু (৪৫)। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আক্তারুজ্জামানের ছেলে।

১৪ ফেব্রুয়ারি শনিবার রাতে শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলের হাট রাস্তার মাথা এলাকায় নিহতের বাড়ির সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ভূট্টুকে রাস্তায় পেয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বুত্তরা। এঘটনার পর হত্যাকারী পালিয়ে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত চলছে এবং হত্যাকারীদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকের কারবার নিয়ে এ হত্যাকাণ্ড হতে পারে। নিহতের নামে মাদকের মামলা রয়েছে বলেও দাবি করেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available