সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় র্যাব অভিযান চালিয়ে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ মার্চ রোববার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার করা হয়।


তদন্তকালে দেখা যায়, বালিয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের বাড়ির উত্তরে কলাবাগানে লম্বা আকৃতির ব্যাগটি রাখা ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করা হয়।

তল্লাশির সময় ব্যাগের ভিতর থেকে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানিয়েছে, এই অভিযান অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available