• ঢাকা
  • |
  • সোমবার ১০ই ফাল্গুন ১৪৩২ রাত ০১:২৯:০০ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে ৫ টাকার জন্য ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২১:৪৩

লক্ষ্মীপুরে ৫ টাকার জন্য ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকা নিয়ে বিরোধের জেরে আলমগীর হোসেন (৪৫) নামে এক আবুধাবি প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে।

Ad

২১ ফেব্রুয়ারি শনিবার রাত ৮টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন ওই এলাকার বাসিন্দা এবং দীর্ঘ দিন আবুধাবিতে কর্মরত ছিলেন। গত ১ ফেব্রুয়ারি তিনি ছুটিতে দেশে ফিরেছিলেন।

Ad
Ad

নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিনের ভাষ্যমতে, বিদ্যুৎ বিলের ৫ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যার আগে আলমগীরের সঙ্গে তার বড় ভাই খোরশেদ আলমের কথা কাটাকাটি হয়। ওই সময় আলমগীর ঘরেই ছিলেন এবং কোনো বিবাদে জড়াননি। তবে ইফতারের পর তিনি স্থানীয় একটি দোকানে চা খেতে গেলে খোরশেদ আলম তার ওপর অতর্কিত হামলা চালান এবং বেধড়ক মারধর করেন।

একপর্যায়ে আলমগীর গুরুতর আহত হয়ে পড়লে তাকে ঘটনাস্থলে ফেলে রেখে অভিযুক্ত খোরশেদ পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, ছুটিতে এসে এভাবে প্রাণ হারানোয় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৫৫

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


Follow Us