সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা।
২৫ ফেব্রুয়ারি বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলায় আখড়াখোলা গ্রামে এ অভিযান পরিচালনা করে বিজিবি।


সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবির একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনা স্থলে তল্লাশি করে পাঁচ কোটি টাকা মূল্যের ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।

তিনি আরও জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরায় সাধারণ ডায়েরি করা হয়। পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available