• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৫৪:৩০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

সিরাজগঞ্জে জোড়া খুন মামলার ৩ আসামি গ্রেফতার

২ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২৪:২৫

সিরাজগঞ্জে জোড়া খুন মামলার ৩ আসামি গ্রেফতার

চলনবিল প্রতিনিধি: সিরাজগঞ্জে চাঞ্চল্যকর জোড়া খুন মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২-এর সদর কোম্পানির সদস্যরা।

Ad

২ ডিসেম্বর শনিবার ভোর রাতে গাজীপুর সদর থানার পূর্ব বাংলা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার আসামিরা হলেন- সিরাজগঞ্জ সদর থানার ইছামতী গ্রামের আজাহার আলীর ছেলে দুলাল খান, আব্দুল মজিদ খানের ছেলে আসাদুল খান ও দুলাল খানের ছেলে ইউনুস খান।

র‌্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শনিবার ভোর রাতে র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দল গাজীপুর জেলার সদর থানার পূর্ব বাংলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জোড়া খুন মামলার ৩ আসামিকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায় যে, আসামিদের সাথে বাদী মো. হাবিবুর রহমান খানের দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। সেই শত্রুতার জেরে গত ১৯ অক্টোবর আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তার ছোট ভাই এবং ভাতিজাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই বাদীর ছোট ভাই আল আমিন খানের মৃত্যু হয়। বাদীর ভাতিজা মো. আল আমিন শেখকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরবর্তীতে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

গ্রেফতার আসামিদের সিরাজগঞ্জ সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us