• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪০:৫২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ভারতীয় পেঁয়াজসহ ৪ চোরাকারবারি আটক

৩ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:৩৬:২৩

সিলেটে ভারতীয় পেঁয়াজসহ ৪ চোরাকারবারি আটক

সিলেট প্রতিনিধি: সিলেটে ১২ হাজার ২শ ৮৮ কেজি ভারতীয় পেঁয়াজ পাচারকালে চার চোরাকারবারিকে আটক করা হয়েছে। এসময় পেঁয়াজসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

Ad

২ ফেব্রুয়ারি শুক্রবার ভোররাতে শাহপরান থানাধীন সিলেট-জাফলং সড়কের চকগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Ad
Ad

আটকরা হলেন, কাভার্ড ভ্যানের চালক যশোরের শার্সা থানার বুরুজবান গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মো. খায়রুজ্জামান ওরফে শাপলা (৩০), শফিউল ইসলামের ছেলে মো. সাগর ইকবাল (২০), জৈন্তাপুরের হরিপুর চাঁনঘাট গ্রামের ফখরুল ইসলামের ছেলে নাইম আহমদ (২০) এবং গোয়াইনঘাটের আসামপাড়া গ্রামের মো. রহিজ উদ্দিনের ছেলে মো. আশিকুর রহমান (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট-জাফলং সড়কের শাহপরাণ থানার দাসপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ ১২ হাজার ২শ ৮৮ কেজি ভারতীয় পেঁয়াজ একটি কাভার্ড ভ্যানসহ জব্দ করে।

আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us