• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:১৪:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে রাজস্ব ফাঁকি দেয়া চিনি-বোঝাই পিকআপসহ আটক দুই

২৩ মার্চ ২০২৪ দুপুর ১২:৫৪:১১

খাগড়াছড়িতে রাজস্ব ফাঁকি দেয়া চিনি-বোঝাই পিকআপসহ আটক দুই

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে প্রায়ই খাগড়াছড়ি মাটিরাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে দেশে আনা হচ্ছে ভারতীয় পণ্য। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নিয়ে আসা ২২ বস্তা চিনিসহ মো. আল আমিন (১৯) ও মো. মাসুম রানা(২১) নামে দুই চোরা কারবারিকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

Ad

২২ মার্চ শুক্রবার রাতে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড পূর্বধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এসব চিনি জব্দ করে। এসময় চিনি পাচারের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ ও দুই চোরা কারবারিকে আটক করে পুলিশ।

Ad
Ad

আটকরা হলেন মাটিরাঙ্গা উপজেলাধীন তবলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড সিংহপাড়া এলাকার মৃত আমানুল্লাহর ছেলে মাসুম রানা ও একই এলাকার মৃত মালু মিয়ার ছেলে আল আমিন।

জব্দ করা চিনির বর্তমান বাজার মূল্য তিন লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর জানান, বিধি মোতাবেক গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯




Follow Us