• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৭:১৫:৫৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

মধ্যনগরে হাওর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৮ মে ২০২৪ সকাল ০৯:৪৫:২৩

মধ্যনগরে হাওর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে হাওর থেকে অজ্ঞাত (৬৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৭ মে শুক্রবার  বিকেল সাড়ে ৫টার দিকে মধ্যনগর উপজেলার মধ্যনগর-ধর্মপাশা পাকা রাস্তা থেকে আনুমানিক ৫০০ গজ পূর্বে গলইখালী গ্রামের নিকটবর্তী শালদিঘা হাওর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

Ad

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে স্থানীয় এক গণমাধ্যম কর্মীর সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউপির মধ্যনগর-ধর্মপাশার পাকা রাস্তার অনুমান ৫০০ গজ পূর্বে গলইখালী গ্রামের নিকটবর্তী শালদিঘা হাওরে অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির মৃত দেহ উদ্ধার করে থানা পুলিশ।

Ad
Ad

মৃত ব্যাক্তির পরনে হালকা সবুজ রংয়ের পাঞ্জাবি ও  চেক লুঙ্গি ছিল। সাথে কালো রংয়ের একটি ব্যাগে কিছু জামা-কাপড় পাওয়া গেছে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাতিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম
হাতিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:০৪:০১

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



Follow Us