• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৫৪:০৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে ভাগ্নের লাথিতে বৃদ্ধ মামা নিহত

২৩ আগস্ট ২০২৪ সকাল ০৯:২৫:৫৮

লালমনিরহাটে ভাগ্নের লাথিতে বৃদ্ধ মামা নিহত

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অন্ডকোষে লাথি দিয়ে আমির হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে তার ভাগ্নে চান্দু মিয়ার বিরুদ্ধে।

Ad

২২ আগস্ট বৃহস্পতিবার বেলা দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ী তালপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। বৃদ্ধ আমির হোসেন মৃত ফজর আলী প্রামানিকের ছেলে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃদ্ধ আমির হোসেনের পুকুরে মাছ ধরছিলেন প্রতিবেশী বদির উদ্দিনের ছেলে ভাগ্নে চান্দু মিয়া(৩০)। বিষয়টি দেখতে পেয়ে মাছ ধরতে নিষেধ করেন বৃদ্ধ মামা আমির হোসেন। যা নিয়ে উভয়ের মাঝে তর্ক শুরু হয়।

এক পর্যায়ে চান্দু মিয়া ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ মামা আমির হোসেনকে লাথি দিলে অন্ডকোষে আঘাতে পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর পালিয়ে যান ভাগ্নে চান্দু মিয়া। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us