• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৪৯:০৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নবীনগরে যৌথবাহিনীর অভিযানে ২ ডাকাত গ্রেফতার

১২ অক্টোবর ২০২৪ দুপুর ০২:২০:১৯

নবীনগরে যৌথবাহিনীর অভিযানে ২ ডাকাত গ্রেফতার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ডাকাত মনেক মিয়া (৫৩) ও তার সহযোগী সুমন মিয়াকে (২০) গ্রেফতার করা হয়েছে। 

Ad

১১ অক্টোবর শুক্রবার দিবাগত মধ্যরাতে নূরজাহানপুর পশ্চিমপাড়া গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন আসিফ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালায় যৌথবাহিনী। 

Ad
Ad

এ সময় তাদের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন, ১টি চাকু এবং ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ডাকাত মনেক মিয়ার বিরুদ্ধে পূর্বের ১৫টি মামলা রয়েছে। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ক্যাপ্টেন আসিফ চৌধুরী বলেন, আমরা আমাদের দায়িত্ব পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ। অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের আটক না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য হলো সমাজকে সন্ত্রাসমুক্ত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us