• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১০:১৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গায় পানবরজ থেকে যুবতীর মরদেহ উদ্ধার

১৫ নভেম্বর ২০২৪ সকাল ১১:০০:৩৩

চুয়াডাঙ্গায় পানবরজ থেকে যুবতীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি-বোয়ালমারী শ্মশান মাঠ সংলগ্ন একটি পানবরজ থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবতীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধারের পর সন্ধ্যায় নিহতের পরিচয় শনাক্ত হয়।

Ad
Ad

জানা যায়, মরদেহটি আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইদগাহ পাড়ার খোয়াজ আলীর মেয়ে খালেদা আক্তার মুন্নি (২১), তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বরজে কাজ করতে যাওয়া শ্রমিকরা বরজের পাশে মরদেহটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান ও ঝিনাইদহ সিআইডির ক্রাইম সিনের সদস্যরা।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ‘৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us