• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:০৮:১৫ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

১৯ নভেম্বর ২০২৪ দুপুর ০১:৪২:৪০

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে কলোনীপাড়া এলাকার আত্রাই নদীর পাড় থেকে ক্ষত-বিক্ষত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

১৯ নভেম্বর মঙ্গলবার সকালে আত্রাই নদীর পাড়ে শেয়ালে খাওয়া একটি নবজাতকের ক্ষত-বিক্ষত  মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

Ad
Ad

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে পলিথিনে মোড়ানো একটি নবজাতকের মরদেহ দেখতে পান তারা। শিশুটির নিচের অংশ ও একটি হাত শেয়াল বা অন্য কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। তবে মুখমন্ডলসহ উপরের অংশ অক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তার অপকর্ম আড়াল করতে নবজাতকটিকে হত্যা করে সেখানে ফেলে যায়।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী বলেন, খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us