• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:০৮:০৩ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লার বুড়িচংয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

২৯ জুলাই ২০২৫ সকাল ১১:৫৬:২৬

কুমিল্লার বুড়িচংয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

আজ ২৯ জুলাই মঙ্গলবার সকালে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে রামপুর এলাকার ছাত্তার ভিলা নামক বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহতরা হলেন জাহেদা আক্তার (৩৫) ও  তার মেয়ে মিশু (১৫)। তাদের বাড়ি ফেনীর ছাগলনাই উপজেলায়।

প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার পর ভোরে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছেন গৃহকর্তা মীর হোসেন।

বাড়ির মালিক আবুল খায়ের জানান, গত ১২ জুলাই রাজমিস্ত্রী মীর হোসেন বাসা ভাড়া নেন। আজ ভোরে হঠাৎ সে বাসা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। পরে ঘরে গিয়ে দেখা যায়, মা ও মেয়ের মরদেহ পড়ে আছে।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us