• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:১৬:৪২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, গ্রেফতার ২

২৭ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:২৫:৪৭

আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যাকাণ্ডের মামলার আসামি মো. মিজান এবং তার সহযোগী মো. মামুনকে গ্রেফতার করেছে র‍্যাব।

Ad

২৭ জানুয়ারি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-৭।

Ad
Ad

র‍্যাব জানায়, গত ২৫ ও ২৬ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর খুলশী ও বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, মামলার তালিকাভুক্ত পলাতক আসামি মো. মিজান খুলশী থানাধীন ইস্পাহানি মোড় এলাকায় অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে গত ২৫ জানুয়ারি বিকেল ৫টা ৫৫ মিনিটে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পরদিন ২৬ জানুয়ারি আরেক পলাতক আসামি মো. মামুন বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭-এর একটি দল ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে অভিযান পরিচালনা করে এবং তাকেও গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে গিয়ে র‍্যাব সদস্যরা অতর্কিত হামলার শিকার হন। এতে চারজন র‍্যাব সদস্য গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজন র‍্যাব সদস্যকে মৃত ঘোষণা করেন। অপর তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় র‍্যাব-৭ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪




Follow Us