• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৪১:৪২ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৭:০২

রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বুধবার রাত ১০টার দিকে এলাকার একটি গলিতে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে প্রেমঘটিত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। অভিযুক্ত এক তরুণকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিন্তি রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সে পরিবারের সঙ্গে হাজারীবাগে ভাড়া বাসায় থাকত। তাদের বাসা রায়েরবাজারের হায়দার হোটেলের গলিতে একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায়। দুই ভাইবোনের মধ্যে বিন্তি ছিল বড়। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুর উপজেলার কাছিকাটায়।

Ad
Ad

পরিবারের সদস্যরা জানান, রাতে বিন্তি তার ছোট ভাই নাবিলকে নিয়ে বাসা থেকে নিচে নামে। সবজি কেনার পর ভাই মসজিদে গেলে বিন্তি বাসার সামনে অবস্থান করছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে আঘাত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Ad

বিন্তির মা নাদিয়া অভিযোগ করেন, সিয়াম নামে এক তরুণ দীর্ঘদিন ধরে তার মেয়েকে মোবাইল ফোনে বিরক্ত করছিল। বিষয়টি নিয়ে তাকে সতর্কও করা হয়েছিল। তার দাবি, ওই তরুণই এ ঘটনার সঙ্গে জড়িত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প-এর ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের কাঁধ ও পিঠে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাজারীবাগ থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে প্রেমঘটিত বিরোধের তথ্য পাওয়া গেছে। জড়িত ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৬:২০



জুলাই হত্যা মামলায় সাবেক এমপি বদির জামিন
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি বদির জামিন
২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০১:০৯

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫০:০৭




বকশীগঞ্জে আশানুরূপ দাম না পেয়ে হতাশ আলু চাষিরা
বকশীগঞ্জে আশানুরূপ দাম না পেয়ে হতাশ আলু চাষিরা
২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৮:১৭


Follow Us