• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:৪০:৩৮ (01-May-2026)
  • - ৩৩° সে:

কাঁচপুর ব্রিজের নিচ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

১ মে ২০২৬ দুপুর ১২:১৮:১৪

কাঁচপুর ব্রিজের নিচ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ কাঁচপুর ব্রিজের পিলারের খাদ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১।

৩০ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

Ad
Ad

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দেশে তৈরি ৬টি ওয়ান শুটারগান, ১টি শর্টগানের গুলি এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, যা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

Ad

র‍্যাব আরো জানায়, রাত্রিকালীন টহল ডিউটি চলাকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে টহল টিম তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি পরিচালনা করে ব্রিজের পিলারের খাদ থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। জব্দ করা অস্ত্র ও সরঞ্জাম পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো স্থানে অবৈধ অস্ত্র বা মাদকের সন্ধান পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দোয়ারাবাজারে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
দোয়ারাবাজারে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
১ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩১:০৭







Follow Us