• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:২৭:৪৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নবাবগঞ্জে ব্যাডমিন্টন ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

২৮ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:২০:২৯

নবাবগঞ্জে ব্যাডমিন্টন ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে আন্ত:দোহার-নবাবগঞ্জ ফাইনাল ব্যাডমিন্টন খেলা সম্পন্ন হয়েছে।

Ad

২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮টার দিকে বান্দুরা ইউনিয়নের সৈয়দপুর যুব সংঘ আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল।

Ad
Ad

এ সময় ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বান্দুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির।

সৈয়দপুর যুব সংঘের সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক শহিদুল ইসলাম রিপন, খন্দকার মাহবুব ইসলাম, হুমায়ুন কবির, শওকত বেপারী, সৈয়দ মোস্তাফিজুর বাপ্পী প্রমুখ।

এরআগে আতসবাজি ফোটানোর মধ্য দিয়ে খেলা উদ্বোধন ঘোষণা করা হয়। খেলায় দুটি দল অংশগ্রহণ করে। আলগীরচর ইসলামী ক্লাব বনাম সাদাপুর অপূর্ব সংঘ। খেলা শেষে বিজয়ী দলকে একটি ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি টেলিভিশন পুরস্কার দেয়া হয়৷ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us