• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪১:৩৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা আবার চালু

২৭ অক্টোবর ২০২৫ সকাল ১১:৪৭:০৩

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা আবার চালু

বিশেষ প্রতিনিধি: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রোরেল সেবা চালু হয়েছে।

Ad

২৭ অক্টোবর সোমবার বেলা ১১টার দিকে এই সেবা নিরবচ্ছিন্নভাবে আবার চালু হয়।

Ad
Ad

গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে এক যুবকের মৃত্যু হয়। এরপর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

আড়াই ঘণ্টা পর গতকাল বেলা তিনটায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল শুরু হয়। আর পৌনে সাত ঘণ্টা পর সন্ধ্যা সোয়া সাতটায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়।

ফার্মগেটের যেখানে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে, সেখানে তা আজ সকালে নতুন করে লাগানো হয়। এরপর বন্ধ অংশে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, আগারগাঁও থেকে শাহবাগ অংশে একাধিক দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। এতে কোনো সমস্যা পাওয়া যায়নি। তাই বেলা ১১টায় পুরোদমে মেট্রোরেল চালু করা হয়।

পুরোদমে চালুর পর বেলা ১১টা ১৬ মিনিটে উত্তরামুখী প্রথম ট্রেন ফার্মগেট ছাড়ে। একই সময় আরেকটি ট্রেন মতিঝিলের পথে ফার্মগেট ছাড়ে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us