• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:৪১:০৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢাকার তাপমাত্রা দেখে সারা দেশের বিদ্যালয় বন্ধ করা যুক্তিযুক্ত নয়: শিক্ষামন্ত্রী

২৮ এপ্রিল ২০২৪ রাত ০৯:১৫:১২

ঢাকার তাপমাত্রা দেখে সারা দেশের বিদ্যালয় বন্ধ করা যুক্তিযুক্ত নয়: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঢাকার তাপমাত্রা দেখে সারা দেশের বিদ্যালয় বন্ধ করা যুক্তিযুক্ত নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Ad

তিনি বলেছেন, তাপমাত্রা ৪২ ডিগ্রি বা তার বেশি হলে সংশ্লিষ্ট অঞ্চলের স্কুল স্থানীয় প্রশাসন বন্ধ করতে পারবে। তাপমাত্রা সব জেলায় সমান নয়। যেমন, চট্টগ্রামে তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস। সেখানে স্কুল বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

Ad
Ad

২৮ এপ্রিল রোববার সকালে রাজধানীর আগারগাঁও ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, কিছু হলেই প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে, এ ধারণা রাখা চলবে না। আমাদের নতুন কারিকুলাম শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক; তাই শিক্ষার্থীদের স্কুল-কলেজে আসা জরুরি। উচ্চশিক্ষার ক্ষেত্রে অনলাইন ক্লাস করা যেতে পারে। মন্ত্রণালয়ের এতে কোনো সমস্যা নেই। কিন্তু মাধ্যমিক পর্যায়ে নতুন কারিকুলামের কারণে অনলাইন ক্লাস নেওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে। ক্ষতি কাটিয়ে উঠলে আবারও মন্ত্রণালয় এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০




Follow Us