• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ রাত ০৯:২৭:০৯ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

আলোকচিত্রীদের দেখে রেগে গেলেন সারা

১ এপ্রিল ২০২৪ দুপুর ১২:০৫:৫৯

আলোকচিত্রীদের দেখে রেগে গেলেন সারা

বিনোদন ডেস্ক: বিভিন্ন সময়ে মন্দিরে যেমন দেখা গেছে সারা আলি খানকে, তেমনি তাকে দেখা গেছে আজমির শরিফেও। সম্প্রতি মুম্বাইয়ের এক শনি মন্দিরের বাইরে দেখা গেল সারাকে। এমনিতে তার আলোকচিত্রীদের সঙ্গে সুসম্পর্ক। তবে ওই দিন আলোকচিত্রীদের দেখামাত্রই বিরক্তি প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে, ক্যামেরা বন্ধ করার অনুরোধও জানান। কিন্তু, হঠাৎ এমন বিরক্তির কারণ কী?

মুম্বাইয়ের ওই মন্দিরের বাইরে দুঃস্থদের খাবার বিতরণ করছিলেন অভিনেত্রী সারা আলি খান। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতেই রেগে যান তিনি।

আলোকচিত্রীদের উদ্দেশে সারা বলেন, প্লিজ বন্ধ করুন। আমি আপনাদের অনুরোধ করে করে হাঁপিয়ে গিয়েছি। আপনারা দয়া করে এটা করবেন না। প্লিজ!  

তবে সারার অনুরোধের তোয়াক্কা করেননি ফটোশিকারিরা। শুধু সারা নন, বলিউডে বার বার তারকাদের ব্যক্তিগত জীবনে ঢুকে গেছেন ফটোশিকারিরা। সর্বক্ষণ ক্যামেরার নজরদারির সামনে থাকতে থাকতে খানিক হাঁপিয়ে ওঠেন তারাও। সম্ভবত সেই কারণেই মেজাজ হারান সারা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ওপিটিএমএস চালু: পেনশন নিয়ে বড় সুখবর
ওপিটিএমএস চালু: পেনশন নিয়ে বড় সুখবর
২৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৩৪






Follow Us