• ঢাকা
  • |
  • সোমবার ১০ই ফাল্গুন ১৪৩২ রাত ০১:১৯:০৫ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

‘আল্লাহ আপনার মাধ্যমে বাংলাদেশকে সুরক্ষিত রাখুন’

১৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০২:৩১

‘আল্লাহ আপনার মাধ্যমে বাংলাদেশকে সুরক্ষিত রাখুন’

বিনোদন ডেস্ক: দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে শুভেচ্ছা ও দোয়া জানিয়ে আবেগঘন বার্তা প্রকাশ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

Ad

সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুক দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আল্লাহ আপনাকে ও আমাদের সম্মানিত করলেন। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল পুরো পৃথিবী আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশকে সুরক্ষিত, আনন্দিত, সুখী, সমৃদ্ধ রাখুন। আমিন।’

Ad
Ad

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সাংবিধানিক প্রক্রিয়া শেষে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

গত মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৫৫

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


Follow Us