• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩১:২৫ (21-May-2026)
  • - ৩৩° সে:

রকস্টার’র দ্বিতীয় টিজারে মুগ্ধ ভক্তরা

২১ মে ২০২৬ বিকাল ০৫:০৩:৪০

রকস্টার’র দ্বিতীয় টিজারে মুগ্ধ ভক্তরা

বিনোদন ডেস্ক: প্রকাশ পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা রকস্টারের দ্বিতীয় টিজার।

২০ মে বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে টিজারটি প্রকাশ করেন তিনি। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে টিজারটি।

টিজারে শাকিব খানের সঙ্গে দেখা গেছে তিন নায়িকাকে। রোমান্টিক রসায়নে নজর কেড়েছেন সাবিলা নূর। পাশাপাশি আবেদনময়ী উপস্থিতিতে দর্শকদের আকৃষ্ট করেছেন তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়াক। বিশেষ করে সুনিধির গ্ল্যামারাস উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

টিজারটি শেয়ার করে শাকিব খান লেখেন, ‘আগুন যত উজ্জ্বল হয়, তার অন্ধকারটাও তত গভীর হয়।’

এরপর আরও যোগ করেন, ‘তবুও গভীরতম অন্ধকারেও একটি ভালোবাসার ফুল ফুটবার পথ খুঁজে নিতে পারে।’

নায়কের এই রহস্যময় ও কাব্যিক বার্তা ইতোমধ্যেই ভক্তদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। অনেকেই মনে করছেন, ক্যাপশনের মধ্য দিয়ে সিনেমার গল্প ও চরিত্রের গভীরতার আভাস দিয়েছেন তিনি।

সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। নির্মাতারা জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে। মুক্তির আগে গান ও প্রচারণার মাধ্যমে দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি হবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পাবনায় ৫ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১
পাবনায় ৫ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১
২১ মে ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৩০








অভিনেতা দিলু মজুমদার আর নেই
অভিনেতা দিলু মজুমদার আর নেই
২১ মে ২০২৬ বিকাল ০৪:৪০:৫৭

Follow Us