বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেইলার ২’ এ এবার যুক্ত হলেন বলিউডের হৃতিক রোশন। আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়া নিশ্চিত করেছে, হৃতিক সিনেমাটিতে একটি বিশেষ অতিথি (ক্যামিও) চরিত্রে অভিনয় করবেন।
এই সিনেমার মাধ্যমে দীর্ঘ ৪০ বছর পর পর্দায় একসঙ্গে দেখা যাবে রজনীকান্ত ও হৃতিককে। কয়েক সপ্তাহ আলোচনার পর হৃতিক আনুষ্ঠানিকভাবে সিনেমায় কাজ করতে রাজি হয়েছেন। তার অংশের শুটিং আগামী ২২ ও ২৩ জুন চেন্নাইয়ে হওয়ার কথা রয়েছে।
শুটিংয়ের আগে হৃতিকের লুক টেস্ট নেওয়া হবে, কারণ সিনেমায় তাকে একেবারেই নতুন এবং আগে কখনো দেখা যায়নি এমন একটি লুকে হাজির করা হবে। সিনেমার একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রজনীকান্তের চরিত্রকে সাহায্য করতে দেখা যাবে তাকে।
এটি হৃতিকের ‘ওয়ার ২’ এর পরবর্তী প্রজেক্ট। সিনেমার মুক্তি আগামি ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা রয়েছে।
উল্লেখযোগ্য, ১৯৮৬ সালের ‘ভগবান দাদা’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে রজনীকান্তের সঙ্গে কাজ করেছিলেন হৃতিক। এত বছর পর প্রিয় তারকার সঙ্গে আবার কাজ করতে পেরে হৃতিক উচ্ছ্বসিত।
‘জেইলার ২’ এ ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির বড় বড় তারকাদের অতিথি চরিত্রে দেখা যাবে। হৃতিকের পাশাপাশি এই তালিকায় আছেন মোহনলাল, শিব রাজকুমার, বিজয় সেতুপতি ও মিঠুন চক্রবর্তী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available