• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:০৬:০১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস পালন

৫ জুন ২০২৪ দুপুর ১২:২৬:২৬

রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস পালন

রাঙামাটি প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

৫ জুন বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে উক্ত সভায় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম, সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা, পরিবেশ দূষণ ও তার প্রতিকার নিয়ে বক্তব্য পেশ করার পাশাপাশি সকলকে পরিবেশ সম্পর্কে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।

আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে শহরের হ্যাপির মোড় থেকে র‌্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এসে শেষ হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us