• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:০৮:০৪ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ডুমুরিয়ায় প্রবাসীর ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার

৯ মার্চ ২০২৫ সকাল ১০:২৮:১৪

ডুমুরিয়ায় প্রবাসীর ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় হরি নদী থেকে জিয়াউর রহমান জিয়া (৪৫) নামের এক প্রবাসীর ক্ষত বিক্ষত ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৮ মার্চ শনিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

জিয়াউর রহমান জিয়া ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ি গ্রামের খবির উদ্দিন মোড়লের ছেলে।

এলাকাবাসী জানায়, উপজেলার চেঁচুড়ি গ্রামের জিয়াউর রহমান জিয়া একজন ইরাক প্রবাসী। এক বছর আগে তিনি বাড়িতে আসেন। গত দুই মাস ধরে চাচাত ভাই লিটন মোড়লের সাথে মাছের ব্যবসা শুরু করেন তিনি। রাত ১১টা পর্যন্ত বকুলতলা এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় জিয়াকে। পরে জানা যায় সকালে নদীতে মরদেহ ভাসছে। নদীর পাড়ে লাশ উঠানোর পর নিহতের মুখমন্ডল এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন লক্ষ করা গেছে।

খরব পেয়ে খুলনা জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আনাম (বি সার্কেল), ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা, রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শাহজাহান আলীসহ জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা বলেন, চাইনিজ কুড়াল দিয়ে জিযাউর রহমান কে কুপিয়ে হত্যা করা হতে পারে। দুটি বিষয়কে কেন্দ্র করে হত্যার মোটিভ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। লাশটি ময়না তদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন পূর্বক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য নিহতের ভাই মো. রবিউল ইসলামকে আটক করা হয়েছে। অপরাধীদের ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে।
 

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us