• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ সকাল ১০:৩০:১৩ (14-May-2026)
  • - ৩৩° সে:

তুরস্কসহ চার দেশে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

১৪ মে ২০২৬ সকাল ০৮:৪৬:৪২

তুরস্কসহ চার দেশে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ দূতাবাস আঙ্কারা তুরস্কসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা ও ভ্রমণসংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে।

ঢাকা পোস্টের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য এড়াতে এবং প্রবাসীদের সঠিকভাবে সেবা গ্রহণ নিশ্চিত করতে ১৩ মে বুধবার দূতাবাস থেকে প্রচারিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

Ad
Ad

দূতাবাসের তথ্য অনুযায়ী, বর্তমানে তুরস্ক, আজারবাইজান, জর্জিয়া এবং তুর্কমেনিস্তান— এই চারটি দেশ আঙ্কারা দূতাবাসের নিয়মিত কূটনৈতিক অধিক্ষেত্রের আওতায় রয়েছে। এসব দেশে বসবাসরত প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, ডকুমেন্ট সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি এবং বিভিন্ন প্রত্যয়নপত্রসহ নিয়মিত কনস্যুলার সেবা প্রদান করা হচ্ছে।

Ad

অধিক্ষেত্রের বাইরে থাকা দেশগুলোতে দূতাবাস কর্মকর্তাদের সম্ভাব্য সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য প্রচার হচ্ছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। এ বিষয়ে দূতাবাস জানায়, অধিক্ষেত্র বহির্ভূত কোনো দেশে কর্মকর্তাদের ভ্রমণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি প্রয়োজন হয়। বর্তমানে এ ধরনের কোনো সফরের সিদ্ধান্ত হয়নি।

বিশেষ প্রয়োজনে অধিক্ষেত্রের বাইরের দেশগুলোতে অবস্থানরত প্রবাসীদের সরাসরি দূতাবাসে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে প্রয়োজনীয় সেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে ই-পাসপোর্ট সেবা সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, ই-পাসপোর্টের আবেদন বা সেবা কোনোভাবেই কুরিয়ারের মাধ্যমে দেওয়া সম্ভব নয়। এ জন্য আবেদনকারীকে অবশ্যই সশরীরে দূতাবাসে উপস্থিত হতে হবে।

এছাড়া কনস্যুলার সেবার ক্ষেত্রে নির্ধারিত সরকারি ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ কাউকে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দালালচক্র বা বিভ্রান্তিকর প্রচারণা এড়িয়ে সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়।

দূতাবাস আরও জানায়, প্রবাসীদের সহায়তায় ই-মেইল, টেলিফোন, মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে সার্বক্ষণিক পরামর্শসেবা চালু রয়েছে। কোনো বিষয়ে বিভ্রান্তি তৈরি হলে সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান না দিয়ে সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us