• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৫৩:২৬ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

১৬ আগস্ট ২০২৪ দুপুর ০১:২৪:০৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক: ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে স্বায়ত্বশাসিত দ্বীপভূখণ্ড তাইওয়ান। ১৬ আগস্ট শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে হয়েছে এই ভূমিকম্প।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) প্রাথমিক এক বার্তায় জানিয়েছিল, ভূকম্পটি ছিল ৬ দশমিক ৩ মাত্রার। ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

পরে যুক্তরাষ্ট্রে ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১ এবং এটির উৎপত্তিস্থল ছিল দ্বীপের পূর্ব উপকূলে, ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।

এর আগে এপ্রিলে তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যা ছিল ২৫ বছরে ওই দ্বীপ ভূখণ্ডটির সবচেয়ে বড় ভূকম্পন। এই ভূকম্পে প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৭ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us