• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:২১:১৭ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

এবার ইরানের পাল্টা হামলা শুরু

২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৫:৫৩

এবার ইরানের পাল্টা হামলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার জবাবে পাল্টা সামরিক অভিযান শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে ধেয়ে আসতে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।

এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সাধারণ জনগণকে তাদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। এতে বলা হয়, ইসরাইলি বিমান বাহিনী হুমকি প্রতিহত করতে এবং প্রয়োজন হলে পাল্টা আঘাত হানতে কাজ করছে।

Ad
Ad

আইডিএফ সতর্ক করে জানিয়েছে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অপ্রবেশযোগ্য নয়। তাই নাগরিকদের নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করা জরুরি।

Ad

ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে উত্তর ইসরাইলজুড়ে সাইরেন বাজছে এবং নাগরিকদের নিরাপদ কক্ষে আশ্রয় নিতে বলা হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরান সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘আমরা তোমাদের সতর্ক করেছিলাম। এখন তোমরা এমন এক পথে পা বাড়িয়েছ, যার শেষ আর তোমাদের নিয়ন্ত্রণে নেই।’

এর আগে রাজধানী তেহরানের অতি সুরক্ষিত পাস্তুর এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই এলাকায় প্রেসিডেন্টের কার্যালয় ও সর্বোচ্চ নেতার বাসভবন অবস্থিত। তবে হামলার পর দ্রুত প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

সাম্প্রতিক এ ঘটনাপ্রবাহে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২







বরিশালে আ. লীগ নেতার মহড়া, এলাকাজুড়ে আতঙ্ক
বরিশালে আ. লীগ নেতার মহড়া, এলাকাজুড়ে আতঙ্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৮:৩৬



Follow Us