• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ দুপুর ০২:১৭:২০ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

লারিজানি হত্যার প্রতিশোধে ইরানের হামলা, ইসরায়েলে নিহত ২

১৮ মার্চ ২০২৬ সকাল ১১:৪২:৩১

লারিজানি হত্যার প্রতিশোধে ইরানের হামলা, ইসরায়েলে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ‘প্রতিশোধমূলক’ ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে অন্তত দুইজন নিহত হয়েছেন। নিহতরা এক দম্পতি বলে জানিয়েছে আলজাজিরার সূত্র।

জর্ডানের আম্মান থেকে জানা গেছে, ইরান স্পষ্টভাবে বলেছে যে, লারিজানি ও সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

Ad
Ad

সর্বশেষ হামলার পর মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। তবে এর আগে একই এলাকায় হামলায় তেল আবিব ও আশপাশের শহর বনি ব্রাক ও রামাত গান-এ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

Ad

এক ব্যক্তি ইসরায়েলি গণমাধ্যমকে জানান, হামলায় তাদের বসার ঘরের মাঝখানে বড় গর্ত তৈরি হয়েছে। তিনি বলেন, এটি সরাসরি আঘাত ছিল; নিরাপদ কক্ষে যাওয়ার সময় তারা পৌঁছাতে পারেননি।

শ্যারন এলাকা ও বনি ব্রাকে আহতের খবর পাওয়া গেছে। তেল আবিবের একটি কেন্দ্রীয় রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে সারা দেশে রেল চলাচল বন্ধ রাখা হয়।

একই সময়ে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ প্রতিদিন প্রায় শতাধিক রকেট ছুঁড়ছে। পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র হামলাও চলছে। অনেক ক্ষেত্রে এসব হামলা সমন্বিতভাবে চালানো হচ্ছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বাড়াচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
১৮ মার্চ ২০২৬ দুপুর ০২:০৮:০৫

পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
১৮ মার্চ ২০২৬ দুপুর ০১:১৪:১৮









Follow Us