• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১০:০৩ (08-May-2026)
  • - ৩৩° সে:

ভারতের আদালতে যা বললো হাদি হত্যা মামলার আসামি

২২ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৬:০৬

ভারতের আদালতে যা বললো হাদি হত্যা মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলায় নিজের সম্পৃক্ততা সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ।

২২ মার্চ রোববার ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমার বিশেষ আদালতে হাজির করা হয় মামলার প্রধান দুই আসামি ফয়সাল ও আলমগীর হোসেনকে। এ সময় আদালতে হাদি হত্যা প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফয়সাল বলেন, ‘আমি এই কাজ করিনি, আমি এ ধরনের কোনো কাজে জড়িত ছিলাম না।’

Ad
Ad

তাদের আবারও ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন আদালত। 

Ad

এর আগে তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নেওয়া হয়। সেখানে কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি।

চলতি মাসের ৭ মার্চ রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। পরে তাদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।

এদিকে মেঘালয় সীমান্ত দিয়ে এই দুই আসামিকে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। তাকে ৭ দিনের রিমান্ডে পাঠানো হয় এবং রিমান্ড শেষে শনিবার (২১ মার্চ) আদালতে তোলা হয়েছে।

জানা গেছে, ফয়সাল করিম মাসুদের (৩৭) বাড়ি পটুয়াখালীতে এবং আলমগীর হোসেনের (৩৪) বাড়ি ঢাকায়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুই ব্যক্তি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us