• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০১:৫৩:০৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:
বিচারের দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অবস্থান

বিচারের দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অবস্থান

নিজস্ব প্রতিবেদক : হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবিরসহ সংগঠনটির সদস্যরা।৫ ফেব্রুয়ারি ‎‎বৃহস্পতিবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। এখনো পর্যন্ত তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।তবে তাদের অবস্থান নেয়ার সাথে সাথে ইনকিলাব মঞ্চের আরও সদস্যরা আসতে থাকলে যমুনা অভিমুখি সব সড়ক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সড়কে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের অন্যান্য সদস্যরা বিক্ষোভ শুরু করে।এ সময় তাদের হাদি হত্যার বিচার চেয়ে নানা স্লোগান দিতে দেখা যায়।এসময় ইনকিলাব মঞ্চের সদস্যরা বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পূর্বেই হাদি হত্যার বিচার সম্পূর্ণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা বিচারের বিষয়ে স্পষ্ট কোন বার্তা না আসে ততক্ষণ পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলতে থাকবে।বলেন, জাতিসংঘে হাদি হত্যার তদন্তে জন্য অনুরোধ জানাতে হবে। শান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে তারা বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দেন।