• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:১৫:০৭ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

চোরাবালিতে আটকে গেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: ইরানের স্পিকার

২৪ মার্চ ২০২৬ সকাল ১০:২৭:১৬

চোরাবালিতে আটকে গেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: ইরানের স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনাই হয়নি বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ।

২৩ মার্চ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) -এ দেয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।

তার অভিযোগ— আন্তর্জাতিক তেলের বাজারকে প্রভাবিত করতে ভুয়া খবর ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পোস্টে ইরানি স্পিকার লেখেন, ইরান যুদ্ধ শুরু করে এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চোরাবালিতে আটকে পড়েছে। তা থেকে উত্তরণের পথ খুঁজছে তারা।

এসময় আগ্রাসনকারীদের শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত লড়াই চলবে বলেও হুঁশিয়ারি দেন কালিবাফ। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সরকারের সব কর্মকর্তা, সর্বোচ্চ নেতা ও জনগণের পাশে থাকবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
১৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:৪২

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
১৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:১৯



ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
১৩ জুন ২০২৬ বিকাল ০৫:২৪:৩৪

Follow Us