• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ রাত ০৯:২৬:২৭ (04-Mar-2026)
  • - ৩৩° সে:
ইউরোপকে কড়া বার্তা দিল ইরান

ইউরোপকে কড়া বার্তা দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) না জড়াতে সতর্ক করেছে ইরান। তেহরানের আশঙ্কা, এই সংঘাতে ইউরোপ জড়ালে পরিস্থিতি আরও বিস্তৃত ও জটিল আকার ধারণ করতে পারে।৪ মার্চ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি অভিযোগ করেন, জার্মানি ইউরোপীয় দেশগুলোকে এই সামরিক অংশগ্রহণের দিকে ঠেলে দিচ্ছে। তিনি উত্তেজনা কমাতে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।মুখপাত্র ইউরোপীয় সরকারগুলোর প্রতি আন্তর্জাতিক আইন মেনে চলার তাগিদ দিয়ে বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা তাদের সরাসরি এই যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে।এর আগে জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন (E3) এক যৌথ বিবৃতিতে জানিয়েছিল, ইরান যদি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করে, তবে তারা সরাসরি এই উৎসে আঘাত হেনে তা ধ্বংস করতে ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নেবে।