• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:১৪:২৮ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও পার হতে দেবে না ইরান

১২ মার্চ ২০২৬ সকাল ০৭:৪৯:৪০

হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও পার হতে দেবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার নীতি শেষ হয়েছে বলে জানিয়েছেন তেহরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদর দপ্তরের এক মুখপাত্র। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, তেহরানের বর্তমান নীতি হবে ‘আঘাতের বদলে আঘাত’। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে ‘এক লিটার তেলও’ পৌঁছাতে দেবে না ইরান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অনুগত যেকোনো জাহাজ বা তেলবাহী ট্যাংকারকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। জোলফাকারি বলেন, ‘প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারে পৌঁছানোর জন্য প্রস্তুত থাকুন। কারণ, তেলের মূল্য এই অঞ্চলের নিরাপত্তার ওপর নির্ভরশীল, আর সেই নিরাপত্তা আপনারাই নষ্ট করেছেন।’

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হুমকির পর একই ধরনের বক্তব্য দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এর প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার ঘটনায় কঠোর হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।

এ ছাড়া ইরানে হামলার প্রতিবাদে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালাচ্ছে। অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শিগগিরই যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেও বলেছেন, চলতি সপ্তাহে সংঘাত থামছে না। তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় কঠোর অবস্থান বজায় রেখেছে ইরান। ফলে সব পক্ষের হামলা অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
১৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:৪২

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
১৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:১৯



ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
১৩ জুন ২০২৬ বিকাল ০৫:২৪:৩৪

Follow Us